সিংগাইরে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী পাকড়াও

মানিকগঞ্জ প্রতিনিধি:
ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী পাকড়াও। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপে ৮ হাজার পিস ইয়াবা সহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ীকে পাকড়াও করেছে মানিকগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গত ৬ মে বিকাল ৫ টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের পালপাড়া গ্রামে অভিযান পরিচালনা করেন মানিকগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এ সময় পালপাড়া গ্রামে একটি বসতবাড়ি থেকে আনোয়ার হোসেন (৩৫) এবং মোঃ দেলোয়ার নামে দুই ব্যক্তিকে প্রায় ২৪ লক্ষ টাকা মূল্যের ৮ হাজার পিস ইয়াবা সহ আটক করা হয়। আটককৃত আনোয়ার হোসেন পালপাড়া গ্রামের মৃত নকুমদ্দিনের ছেলে এবং মোঃ দেলোয়ার কক্সবাজার সদর উপজেলার মৃত আব্দুল মালেকের ছেলে।

শিরোনাম