বিএনপি নেতার ৫০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার-৯

সিলেট প্রতিনিধি:
বিএনপি নেতার ৫০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার-৯। সিলেটে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের টাকাবাহী একটি গাড়ি থেকে অর্ধকোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় নয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের মধ্যে বিকাশের কয়েকজন কর্মীও রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

তাদের মধ্যে রয়েছেন দক্ষিণ সুরমা, কানাইঘাট, জকিগঞ্জ, বিশ্বনাথ, কমলগঞ্জ ও রাজনগরসহ বিভিন্ন এলাকার বাসিন্দা। এর মধ্যে কয়েকজন বিকাশের সিলেট অঞ্চলের সুপারভাইজার ও ডিস্ট্রিবিউশন সেলস অফিসার (ডিএসও) পদে কর্মরত ছিলেন।

তারা হলেন, দক্ষিণ সুরমা শেখপাড়ার শাহেদ আহমদ (৪২), কমলগঞ্জের কামাল হোসেন (৩৫), কানাইঘাটের আদনান (৩৮) ও আবু তাহের(২৬), জকিগঞ্জের রুপায়ন বিশ্বাস (৪০), দক্ষিণ সুরমার রোমান আহমদ (৪৪), রাজনগরের সালমান আহমদ (২৮), বিশ্বনাথের গোলাম শহীদ (২৯) এবং কানাইঘাটের জুনায়েদ (২২)। মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. মনজুরুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত সবাইকে দুপুরেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শিরোনাম