মাদ্রাসা শিক্ষককে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক:
শিক্ষককে পিটিয়ে হত্যা। চট্টগ্রামের লোহাগাড়ার চরম্বা ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক মাদ্রাসার সুপারকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১৩ মে) বেলা পৌনে ১১টার দিকে ৬ নম্বর ওয়ার্ডের জান মোহাম্মদ পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত মাওলানা আবুল কাশেম (৫২) চরম্বা জামিউল উলুম মাদ্রাসার সুপার ছিলেন। তিনি চরম্বা ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা। একই ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন। এর মধ্যে দুজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সামছুল ইসলাম নামে একজনকে আটক করা হয়।

শিরোনাম