আইনজীবী হিসেবে হাইকোর্টে মমতা, বেরোনোর সময় শুনলেন ‘চোর চোর’স্লোগান

আন্তর্জাতিক ডেস্ক:
আইনজীবী হিসেবে হাইকোর্টে মমতা, বেরোনোর সময় শুনলেন ‘চোর চোর’ স্লোগান। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন-পরবর্তী সহিংসতা নিয়ে আইনি লড়াইয়ে এবার সরাসরি আদালতের কাঠগড়ায় দাঁড়ালেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে দলীয় নেতাকর্মীদের ওপর হামলার মামলার শুনানিতে আইনজীবী হিসেবে সওয়াল করেন তিনবারের এই সাবেক মুখ্যমন্ত্রী। তবে শুনানি শেষে আদালত চত্বর ছাড়ার সময় উত্তপ্ত পরিস্থিতির মুখে পড়েন তিনি। তাকে লক্ষ্য করে ‘চোর’ স্লোগান দেওয়ার পাশাপাশি হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মমতা বন্দ্যোপাধ্যায় যখন আদালত কক্ষ থেকে বেরিয়ে আসছিলেন, তখন একদল বিক্ষুব্ধ জনতা তাকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দিতে থাকে। এ সময় পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে ওঠে। উপস্থিত সাংবাদিকদের মমতা বলেন, ‘ওরা আমাকে লাঞ্ছিত করেছে।’ তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বিজেপির মদতপুষ্ট আইনজীবীরা সাবেক মুখ্যমন্ত্রীকে হেনস্তা করার চেষ্টা করেছেন এবং তৃণমূলের আইনজীবীদের দল অত্যন্ত কষ্টে তাকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে সক্ষম হয়।

শিরোনাম