একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি:
একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার। মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকায় আত্মীয়ের বাসা থেকে শিশুসহ একই পরিবারের তিন জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৭ মে) মধ্যরাতে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন, সদর উপজেলার কলাগাছিয়া এলাকার চিন্ময় দাস, তার স্ত্রী ইশা দাস ও তাদের ৮ মাস বয়সী শিশু সন্তান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের আমিরাবাদ এলাকার মৃত বীরেন্দ্রনাথ দত্তের স্ত্রী সান্ত্বনা রানী চন্দের বাড়িতে প্রায় তিন বছর ধরে ভাড়া থাকেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপাড় এলাকার ইতালি প্রবাসী যতীন বাড়ৈয়ের স্ত্রী মিষ্টি বাড়ৈ। রবিবার বিকালে চাচাতো ভাই পরিচয়ে চিন্ময় দাস, তার স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে ওই বাসায় যান। মধ্যরাতে পুলিশ ফোন পেয়ে ওই বাসায় গিয়ে দরজা ভেঙে তাদের লাশ উদ্ধার করে।

শিরোনাম