আদালতে দুই আইনজীবীর জুতা নিক্ষেপ ও মারামারি

বরগুনা প্রতিনিধি:
আদালতে দুই আইনজীবীর জুতা নিক্ষেপ ও মারামারি। বরগুনার পাথরঘাটায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দুই আইনজীবীর মধ্যে কথা-কাটাকাটির জেরে জুতা নিক্ষেপ ও হাতাহাতির ঘটনা ঘটেছে। রবিবার (১৭ মে) বেলা ১১টার দিকে আদালত কক্ষে এ ঘটনা ঘটে। এ সময় আদালতের বিচারক খাসকামরায় অবস্থান করছিলেন।

আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সকালে আদালতের কার্যক্রম শুরুর আগে আইনজীবীরা নিজ নিজ চেম্বার থেকে আদালতের উদ্দেশে রওনা হন। এ সময় আইনজীবী নাহিদ সুলতানা লাকির মহুরি (সহকারী) মিরাজ আহমেদ অ্যাডভোকেট মঞ্জুর গাড়িতে করে উকিল বারে আসেন। পরে বিষয়টি নিয়ে আইনজীবী লাকি ক্ষোভ প্রকাশ করলে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। উপস্থিত সিনিয়র আইনজীবীরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও তাৎক্ষণিকভাবে বিরোধ মেটানো সম্ভব হয়নি।

শিরোনাম