যুক্তরাষ্ট্রের ওপর ইসরায়েলি গুপ্তচরবৃত্তিকে সর্বোচ্চ হুমকি মনে করলো পেন্টাগন
আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েলি গুপ্তচরবৃত্তিকে সর্বোচ্চ হুমকি মনে করলো পেন্টাগন। ইরান ও লেবাননের যুদ্ধের দিকনির্দেশনা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা গুপ্তচরবৃত্তির সন্দেহে পেন্টাগনের কাউন্টার-ইন্টেলিজেন্স সতর্কতার মাত্রা ‘সর্বোচ্চ পর্যায়ে’ উন্নীত করা হয়েছে। বিষয়টি সম্পর্কে বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের বরাতে প্রতিবেদন প্রকাশ করেছে এনবিসি।
এনবিসি জানিয়েছে, পেন্টাগনের এই পদক্ষেপের পেছনে রয়েছে গভীর এক উদ্বেগ। মার্কিন প্রশাসনের আশঙ্কা, আঞ্চলিক সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নীতি নির্ধারণী ও গোপনীয় আলোচনাগুলোর তথ্য হাতিয়ে নিতে শীর্ষস্থানীয় মার্কিন কর্মকর্তাদের ওপর গুপ্তচরবৃত্তি বা নজরদারি চালাচ্ছে ইসরায়েল।