মানিকগঞ্জে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে প্রাণ গেলো কিশোরের

মানিকগঞ্জ প্রতিনিধি:
প্রাণ গেলো কিশোরের। পতাকা টাঙাতে গিয়ে প্রাণ গেলে কিশোরের। মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ফয়সাল (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। প্রিয় দলের খেলা দেখার স্বপ্ন বুকে নিয়েই পতাকা টাঙাতে উঠেছিলেন তিনি। কিন্তু খেলা শুরুর আগেই নির্মম মৃত্যুর কাছে হার মানতে হয়।

মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত ফয়সাল সদর উপজেলার ভাটবাউর এলাকার মুন্নু মিয়ার ছেলে। তিনি স্থানীয় তাসনুভা ফিলিং স্টেশনের কর্মচারী হিসেবে কাজ করতেন।

শিরোনাম