চুল কেটে, মুখে কালি লাগিয়ে ও জুতার মালা পরিয়ে নারীকে বেঁধে রাখলো খুঁটিতে

শরীয়তপুর প্রতিনিধি:
চুল কেটে, মুখে কালি লাগিয়ে ও জুতার মালা পরিয়ে নারীকে বেঁধে রাখলো খুঁটিতে। শরীয়তপুর পৌরসভার উত্তর পালং এলাকায় এক নারীকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করার অভিযোগ উঠেছে। খুঁটিতে বেঁধে রাখার আগে তার মাথার চুল কেটে মুখে কালি লাগিয়ে ও গলায় জুতার মালা পরিয়ে দেওয়া হয়। শনিবার (১৩ জুন) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটেছে। পুলিশ ওই নারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেছে।

শরীয়তপুর সদরের পালং মডেল থানার পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, শরীয়তপুর পৌরসভা এলাকার এক প্রবাসীর স্ত্রী (৩৭) সন্তানদের নিয়ে বাড়িতে বসবাস করেন। ওই এলাকার দেলোয়ার কোটারির পরিবার ও স্থানীয় কয়েকজন ব্যক্তিকে তিনি টাকা ধার দিয়েছিলেন। ধারের টাকা পরিশোধ নিয়ে তাদের সঙ্গে ওই গৃহবধূর বিরোধ শুরু হয়।

শনিবার সকালে দেলোয়ার কোটারির স্ত্রী ও মেয়ে ওই নারীকে স্থানীয় একটি মার্কেটের কাছে আটক করেন। স্থানীয় কয়েকজন নারীকে নিয়ে তারা ওই গৃহবধূকে মারধর করে মাথার চুল কেটে মুখে কালি মেখে দেন। এরপর জুতার মালা গলায় পরিয়ে তাকে একটি সড়কের পাশের বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখেন।

পালং মডেল থানার ওসি শাহ আলম বলেন, ‘ভুক্তভোগী নারীর সঙ্গে স্থানীয় কয়েকজন নারীর টাকা পাওনা নিয়ে ঝামেলা চলছিল। এর জেরে কয়েকজন নারী মিলে তাকে মারধর করে খুঁটির সঙ্গে বেঁধে রাখেন।

শিরোনাম