আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকদের হাতাহাতি,টাইমস স্কয়ারে উত্তেজনা

সংবাদ জমিন রিপোর্ট:
আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকদের হাতাহাতি,টাইমস স্কয়ারে উত্তেজনা। উত্তর আমেরিকায় বিশ্বকাপের মঞ্চে আলজেরিয়ার বিপক্ষে অভিযান শুরু করতে যাচ্ছে লিওনেল মেসির আর্জেন্টিনা। তবে ম্যাচ শুরুর আগেই ঘটেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। আর্জেন্টিনা ও আলজেরিয়ার মধ্যকার ম্যাচের আগেই দুই দলের সমর্থকরা সংঘর্ষে জড়িয়েছেন। নিউইয়র্কের ম্যানহাটনের টাইমস স্কয়ারে এ ঘটনা ঘটে।

টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ‘জে’ গ্রুপের প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার আগে আর্জেন্টিনার সমর্থকেরা একটি পতাকা মিছিলের আয়োজন করেছিলেন। এ সময় আলজেরিয়ার সমর্থকদের সঙ্গে তাদের বাগবিতণ্ডা শুরু হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয়।

শিরোনাম