নারায়ণগঞ্জ প্রতিনিধি:
আসামি ধরতে গিয়ে হামলার শিকার ৩ পুলিশ সদস্য। নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউছিয়া এলাকায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ বিভাগের তিন সদস্য। পরে তাদের ফের আড়াইহাজারে নিয়ে গিয়ে মারধর করার অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার (১৮ জুন) বিকালে রূপগঞ্জের গাউছিয়া ও আড়াইহাজারের উচিতপুরা ইউনিয়নের শান্তিনগর বাজারে এ ঘটনা ঘটে। তবে ঘটনাটি রাতে নিশ্চিত করেছে পুলিশ।
আহতরা হলেন, উপপরিদর্শক (এসআই) মামুন মাতুব্বর, সহকারী উপপরিদর্শক (এএসআই) আমান উল্লাহ এবং কনস্টেবল কবির আহম্মেদ। গুরুতর অবস্থায় তাদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে মামুনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।