বসনিয়াকে উড়িয়ে দিলো সুইজারল্যান্ড

স্পোর্টস ডেস্ক:
উড়িয়ে দিলো সুইজারল্যান্ড। ইতালিকে বিদায় করে বিশ্বকাপে জায়গা পেয়েছিল বসনিয়া ও হার্জেগোভিনা। সুইজারল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে একই রকম অঘটনের স্বপ্ন দেখছিল। শুরুতে মাঠে উপভোগ্য লড়াই উপহার দিলেও শেষ পর্যন্ত শক্তিশালী সুইজারল্যান্ডের সঙ্গে পেরে উঠেনি। উল্টো শেষ দিকে লাল কার্ডে দশ জনের দলে পরিণত হয়েছে। তাদের ৪-১ গোলে বিধ্বস্ত করে টুর্নামেন্টে প্রথম জয়ের দেখা পেয়েছে সুইজারল্যান্ড।

দীর্ঘ সময় গোলশূন্য থাকার পর ম্যাচের শেষ দিকে এসে ঝড় তোলে সুইজারল্যান্ড। ১০ জনের বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে শেষ দিকের ঝড়ে চার গোল করে প্রতিপক্ষকে বিধ্বস্ত করেছে তারা। এই জয়ে শেষ ৩২-এ ওঠার পথে বড় এক ধাপ এগিয়ে গেলো সুইজারল্যান্ড।

শিরোনাম