সিংগাইরে নিখোঁজ স্কুল ছাত্রীর লাশের সন্ধান মিললো কবরস্থানের পাশের ঝোপঝাড়ে
স্টাফ রিপোর্টার:
নিথোঁজ স্কুল ছাত্রীর লাশের সন্ধান মিললো কবরস্থানের পাশে ঝোপঝাড়ে। মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নিখোঁজের ছয় দিন পর মারিয়া (১৪) নামে এক স্কুলছাত্রীর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার (২১ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার জামিরতা ইউনিয়নের চন্দননগর কবরস্থানের পাশের একটি ঝোপঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মারিয়া সিংগাইর উপজেলার শায়েস্তা ইউনিয়নের চর লক্ষ্মীপুর গ্রামের মিজানুর রহমানের মেয়ে এবং শাহরাইল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
জানা যায়, গত ১৫ জুন মারিয়া বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। রাতে সে আর বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরদিন এ ঘটনায় সিংগাইর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পর থেকেই পুলিশ তার সন্ধানে তৎপরতা শুরু করে। এদিকে রোববার বিকেলে চন্দননগর গ্রামের কবরস্থানের পাশের নির্জন ঝোপঝাড়ে স্থানীয়রা একটি অর্ধগলিত মরদেহ দেখতে পান। মরদেহের পাশে স্কুল ড্রেস ও স্কুলব্যাগ পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। পরে খবর পেয়ে সিংগাইর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেয়েটিকে পাঁচ থেকে ছয় দিন আগে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।