ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নরওয়ে

সংবাদ জমিন রিপোর্ট:
ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নরওয়ে। শেষ ৩২ এ জাপানের বিপক্ষে আনচেলত্তির মাস্টার ক্লাস কাজে দিয়েছিল। কিন্তু আগের চার দেখায় যে নরওয়েকে ব্রাজিল হারাতে পারেনি। সেই দলটির কাছে আরও একবার পরাভূত পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তাতে শেষ ষোলোতেই ব্রাজিলের কাঙ্ক্ষিত হেক্সা মিশনের ইতি ঘটেছে। নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে তাদের ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে ইতিহাস গড়েছে নরওয়ে। যারা প্রথমবার জায়গা করে নিয়েছে শেষ আটে।

১৯৯৮ সালের বিশ্বকাপে শক্তিশালী ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছিল নরওয়ে। দীর্ঘ ২৮ বছরের বিরতির পর নরওয়ে প্রত্যাবর্তনটা হলো আরও রাজকীয়ভাবে। এবার তো সেলেসাওদের হারালো শেষ ষোলোতে। দুটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। আর জোড়া গোল করেছেন আর্লিং হাল্যান্ড।

শিরোনাম