সিংগাইরে জয়মন্টপের উপসহকারি ভূমি কর্মকর্তা কামরুল ইসলামকে ঘুষ গ্রহণ ও অনিয়মের অভিযোগে বরখাস্ত

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইরে জয়মন্টপের উপসহকারি ভূমি কর্মকর্তা কামরুল ইসলামকে ঘুষ গ্রহণ ও অনিয়মের অভিযোগে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন ঢাকা বিভাগীয় কমিশনার মো: মনিরুজ্জামান মিঞা।

এলাকার মজিরন বলেন, জমির নামজারি করে দেয়ার কথা বলে তার কাছ থেকে ৩১ হাজার টাকা নেয়া হয়েছে।

২৪ আগস্ট এ ব্যাপারে জয়মন্টপ ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনকালে বিভাগীয় কমিশনারের সাথে যারা ছিলেন তারা হলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার, সহকারী কমিশনার (ভূমি) মো: হাবেল উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

শিরোনাম