সিংগাইরে ইয়াবা সম্রাট নারায়ন অবশেষে আটক

কোহিনূর ইসলাম রাব্বিঃ
মানিকগঞ্জের সিংগাইরে বলধারা এলাকা থেকে ইয়াবা সম্রাট নারায়ন সরকার (৩৬) কে অবশেষে আটক করেছে সিংগাইর থানা পুলিশ।

জানা গেছে,সোমবার (৭ সেপ্টেম্বর) পৌনে ৩ টার দিকে উপজেলার বলধারা ইউনিয়নের বলধারা ভায়া বাইমাইলগামী সড়ক থেকে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে বেশ কিছু ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃত নারায়ন সরকার মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ সদর থানার হাটিপাড়া গ্রামের মৃত বুদ্ধিশ্বর সরকারের পুত্র।

শিরোনাম