মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইরে সংবাদ সম্মেলনের মাধ্যমে গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ট্রফি উম্মোচন করা হয়েছে।
শনিবার(১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে গোবিন্দল জনতা সংঘের উদ্যোগে ডুবাইল ফুটবল খেলার মাঠে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন গোবিন্দল জনতা সংঘের আহবায়ক মোয়াজ্জেম হোসেন। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মো.সাইদুর রহমান সাগরের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফুল আলম রানা বক্তব্যে রাখেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে দেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপি’র সাবেক সাধারণত সম্পাদক দেওয়ান মাহবুবুর রহমান মিঠু। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জনতা সংঘের সাবেক সভাপতি মো.আবুল হোসেন,সাবেক ক্রীড়াবিদ শাহানুর রহমান শাহিন, বিশিষ্ট ব্যবসায়ী এবং বিএনপি নেতা আহসান হাবিব,সোনালী ব্যাংকের সাবেক ম্যানেজার মো.রফিকুল ইসলাম,সাবেক মেম্বার সাহাবুদ্দিন,সিংগাইর উপজেলা দলিল লেখক সমিতির কোষাধ্যক্ষ মাহফুজুর রহমান পরাগ,ইউপি সদস্য খোরশেদ আলম,কে এফ সি বিকস স্বত্ত্বাধিকারি আবুল কাশেম,বিশিষ্ট ব্যবসায়ী মো.সাদেক হোসেন,মো.আরিফুর রহমান প্রমুখ।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন দেওয়ান মাহবুবুর রহমান মিঠু।
উল্লেখ্য,গোবিন্ধল গোল্ডকাপ শুরু হবে ২৮ সেপ্টেম্বর। এতে বিভিন্ন এলাকা থেকে আগত ৮ টি দল অংশগ্রহণ করবে।