নাটোরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত-১৩,আহত-২৫

নাটোর প্রতিনিধিঃ
বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত-১৩,আহত-২৫। নাটোরে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর ৫টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের সামনে নাটোর-পাবনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

জাবা যায়,বরিশালের বরগুনা থেকে রাজশাহীগামী আরপি পরিবহনের যাত্রীবাহী একটি বাস ভোরে বড়াইগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাবনাগামী বালুবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নয়জনের মৃত্যু হয়। আহত হন অন্তত ৩০ জন। বাকিদের হাসপাতালে মৃত্যু হয়। পুলিশ জানায়,দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

শিরোনাম