সিংগাইরে মুসলেমাবাদের গাছ থেকে যুবকের ঝুলন্ত লা*শ উ*দ্ধা*র

নিজস্ব প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইরে মুসলেমাবাদ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ।

জানা গেছে, উপজেলার সায়েস্তা ইউনিয়নের মুসলেমাবাদ গ্রামের সিকিম মোল্লার ছেলে সবুজ(২৮) মঙ্গলবার রাত ৮টার দিকে মুসলেমাবাদ বাসস্ট্যান্ডে যাওয়ার কথা বলে বাড়ি থেকে নিখোঁজ হন।

বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে
আজিজের বাড়ির পাশে একটি কড়ইগাছের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি আত্মহত্যা করেছেন।

শিরোনাম