মানিকগঞ্জে সেলফি বাসের চাপায় নিহত-২, আহত-২

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জে সেলফির ভেলকিতে নিহত হয়েছে ২ জন। এ সময় আহত হয়েছে আরো দুই যাত্রী।

জানা গেছে,মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ডের সামনে সেলফি পরিবহনের একটি বাস ইজিবাইককে চাপা দেয়। এ সময় ইজিবাইকের দুই যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারয়। আহত হয়েছেন আরও দুই যাত্রী।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনায় নিহত ইয়াসিন (২১) ও বাবুল (২৮) ঘিওরের মৌহালী গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা
মহাসড়ক অবরোধ করেন।

শিরোনাম