সিংগাইরে বিন্নাডাঙ্গি গ্রামের বিএনপি নেতা ছানোয়ারের হাত থেকে ছাড়া পেলো আটককৃত সেই মহিলা ও শিশু সন্তান

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জে সিংগাইরে বিন্নাডাঙ্গি গ্রাম নিবাসী বিএনপি নেতা ও জামির্ত্তা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ছানোয়ারের হাত থেকে ছাড়া পেলো আটককৃত সেই মহিলা ও শিশু সন্তান।

এর আগে ঐ মহিলার স্বামীর বিরুদ্ধে চুরির অভিযোগ এনে মহিলা ও তার শিশু সন্তানকে আটক করে ছানোয়ার। উঠে নির্যাতনের অভিযোগ। যা সোস্যাল মিডিয়ায় ভাইরালের পর ঐ মহিলা ও তার শিশু সন্তানকে ছেড়ে দিতে বাধ্য হয়। অবশ্য সোস্যাল মিডিয়ায় এক পোস্টে বিএনপি নেতা ছানোয়ার ঐ মহিলার স্বামীর বিরুদ্ধে চুরির অভিযোগ আনেন। সেই সাথে তিনি মহিলা ও শিশু সন্তানকে আটক করার কথা স্বীকার করলেও তাদের উপর নির্যাতনের বিষয়টি অস্বীকার করেন। ঐ পোস্টে সাংবাদিকদের উপর বিষেদগার করতেও ভুল করেননি তিনি।

শিরোনাম