সিংগাইরে ৬৮ বছর পর মন্দিরের বেদখলকৃত জায়গা উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জ: সিংগাইর পৌরসভার আঙ্গারিয়া মহল্লায় ৬৮ বছর পর মামলার রায়ে উদ্ধার হলো মন্দিরের বেদখলকৃত জায়গা।

জানা গেছে,বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা জজ আদালতের প্রতিনিধিদল রায় বাস্তবায়নে পৌর এলাকার সিংগাইর মৌজার বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় প্রশাসন বেদখল হওয়া ৪৫৩ শতাংশ জমি মূল মালিক কমল চক্রবর্তীকে বুঝিয়ে দেয় সিংগাইর সহকারী জজ আদালত।

উল্লেখ্য,এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র জজ আদালতের নাজির মো. আব্দুল কাদের, জেলা জজ আদালতের অ্যাডভোকেট ও কমিশনার আব্দুস সামাদ, সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মানবেন্দ্র বালো এবং থানা-পুলিশের সদস্যরা।

শিরোনাম