জাকসু নির্বাচনে বাজিমাত করলেন স্বামী-স্ত্রী

সাভার প্রতিনিধিঃ
জাকসু নির্বাচনে বাজিমাত করলেন স্বামী-স্ত্রী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে দুই পদে বিজয়ী হয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন হাফেজ তারিকুল ইসলাম ও নিগার সুলতানা দম্পতি। তারা দুই জনই ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে নির্বাচন করেছিলেন।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন জাকসু প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান।

ঘোষিত ফলাফল অনুযায়ী, নিগার সুলতানা সহ-সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন সম্পাদক (ছাত্রী) পদে ২৫৬৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। আর কার্যকরী সদস্য পদে ১৭৪৬ ভোট পেয়ে জয় লাভ করেছেন তারিকুল ইসলাম।

শিরোনাম