ঢাকা-১৪ আসনের বিএনপি প্রার্থী তুলির বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা

সংবাদ জমিন রিপোর্ট:
বিএনপি প্রার্থী তুলির বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা। ঢাকা-১৪ আসনের বিএনপির প্রার্থী সানজিদা ইসলাম তুলির বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননা ও ধর্মীয় বিশ্বাসে আঘাতের অপরাধে আদালতে মামলা করেছেন এক ব্যবসায়ী। বুধবার (২৬ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান আদালতে মামলাটি দায়ের করেন পুরান ঢাকার তরুণ ব্যবসায়ী ও সমাজসেবক হোসাইন মোহাম্মদ আনোয়ার। এ সময় বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয় বিচারক। বাদীর আইনজীবী মো. মাহমুদুল হাসান এ তথ্য জানান।

আইনজীবী বলেন, ইসলাম ধর্ম অবমননার দায়ে ঢাকা-১৪ আসনের বিএনপির প্রার্থী সানজিদা ইসলাম তুলির বিরুদ্ধে দণ্ড বিধির ২৯৫ (ক) ধারায় মামলার আবেদন করি। আদালত আমাদের কথা ও বাদীর বক্তব্যে সন্তুষ্ট হয়ে মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

শিরোনাম