নাসিক প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন প্রেস সচিব শফিকুলের ছোট ভাই

বিশেষ প্রতিনিধিঃ
নাসিক প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন প্রেস সচিব শফিকুলের ছোট ভাই। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ছোট ভাই ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ। তিনি স্থানীয় সরকার বিভাগের পরিকল্পনা অধিশাখা–১ এর যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এই সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব তিনি অতিরিক্ত পালন করবেন।

তার এই নিয়োগকে ঘিরে নানান আলোচনা চলছে। তবে প্রেস সচিব শফিকুল আলম দাবি করছেন, তিনি এই নিয়োগের পেছনে কোনও প্রভাব খাটাননি।

শিরোনাম