পুলিশ সদস্যকে লাঞ্ছিত করার ঘটনায় মানিকগঞ্জে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
পুলিশ সদস্য লাঞ্ছিত করার ঘটনায় মানিকগঞ্জে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মানিকগঞ্জের ঘিওর থানার এক পুলিশ সদস্যকে লাঞ্ছিত করার ঘটনায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মানিকগঞ্জ-১ আসনের এমপি প্রার্থী খন্দকার আকবর হোসেন বাবলুর অনুসারি নেতা-কর্মীদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কহিনুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনার পর ঘিওর থানা-পুলিশের সদস্য এ এস আই রফিকুল ইসলাম বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন, খন্দকার বিল্টু (৪৬), জিএস সেলিম (৪৫), উজ্জল (৪০), মীর কাওসার (৫২), হারেজ (৫৮), রফিকুল ইসলাম পিন্টু (৫০), রাজু (৪৮), শফিউল আলম বিল্টু (৫৫) ও শহিদুল ইসলাম চান্দু (৫৫)। তারা সবাই বিএনপির নেতা-কর্মী ও এমপি প্রার্থী খন্দকার আকবর হোসেন বাবলুর অনুসারি। এ ঘটনায় প্রশাসন ও বিএনপি বিব্রত।

শিরোনাম