ভূমধ্যসাগরে অভিবাসী বহনকারী নৌকা ডুবে ৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ
নৌকা ডুবে ৪ জনের মৃত্যু। লিবিয়ার উপকূলে প্রায় ১০০ অভিবাসী বহনকারী দুটি নৌকা ডুবে কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) এক বিবৃতিতে লিবিয়ান রেড ক্রিসেন্ট জানায়, বৃহস্পতিবার রাতে উপকূলীয় শহর আল-খুমসের কাছে এ ঘটনাটি ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

লিবিয়ান রেড ক্রিসেন্ট আরও জানিয়েছে, এখন পর্যন্ত নিশ্চিত হওয়া মৃতরা সবাই একটি নৌকার যাত্রী। ওই নৌকায় ২৬ জন বাংলাদেশি নাগরিক ছিলেন বলে জানা গেছে। মানবিক সংগঠনটি আরেকটি নৌকার যাত্রীদের মধ্যে কারো মৃত্যু হয়েছে কি না তা জানায়নি। দ্বিতীয় নৌকাটিতে প্রায় ৭০ জন যাত্রী ছিলেন, যাদের বেশিরভাগই সুদানের নাগরিক।

শিরোনাম