মানিকগঞ্জে মাকে গলা কেটে হত্যা করলো ছেলে

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়নের মান্দারতা গ্রামে ছেলে মাকে গলা কেটে হত্যা করেছে। এ ঘটনাায় উপজেলায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে,মৃত ফটিক চন্দ্র ভদ্রের স্ত্রী করুণা রানী ভদ্র (৬২)কে গলা কেটে হত্যা করে তারই পুত্র। বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে মা ও ছেলের মধ্যে আর্থিক বিষয়াদি নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে পুত্র রবি(৪২) ক্ষিপ্ত হয়ে ধারালো বঁটি দিয়ে মায়ের গলা কেটে ফেলে।ঘটনার পর থেকে রবি পলাতক রয়েছে।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এআরএম আল মামুন বলেন,এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়াসহ অভিযুক্ত রবিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শিরোনাম