রেলপথ অবরোধ কোটা বিরোধী আন্দোলনকারীদের, সাময়িক বন্ধ যানবাহন চলাচল

স্টাফ রিপোর্টারঃ
সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে চলমান আন্দোলন কর্মসূচির অংশ হিসাবে রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাওরান বাজার এফডিসি গেইটের রেললাইনে কাঠের বড় টুকরো ফেলে অবস্থান নেন শিক্ষার্থীরা।

এসময় তাদেরকে কোটাবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তাদের অবস্থানের কারণে সারাদেশের সঙ্গে কমলাপুরের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত আন্দোলনকারীরা রেললাইন অবরোধ করে রাখেন। এতে এক ঘণ্টা রেলযোগাযোগ বিঘ্নিত হয়। অবরোধ তুলে নেয়ার পর রাত আটটার কিছু আগে আবার রেল যোগাযোগ শুরু হয়।

শিরোনাম