সংবাদ জমিন রিপোর্টঃ
সালমান শাহ’র মৃত্যুর মামলার রিভিশন শুনানি ১৩ অক্টোবর। চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় করা মামলায় তার মায়ের রিভিশন আবেদনের শুনানি পিছিয়েছে। এ রিভিশন আবেদনের শুনানির তারিখ পিছিয়ে আগামী ১৩ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।
বাদী পক্ষের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকার ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা মো. জান্নাতুল ফৈরদৌস ইবনে হকের আদালত এই তারিখ ধার্য করেন।