খেজুর রস খেতে এসে জয় বাংলা স্লোগানের জেরে আটক-১৫

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
খেজুর রস খেতে এসে জয় বাংলা স্লোগানের জেরে আটক-১৫।নেত্রকোনা থেকে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খেজুরের রস খেতে এসে জয় বাংলা সেøাগান দিয়ে ১৫ জন আটক হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার ভোরে পাকুন্দিয়া পৌর সদরের শ্রীরামদী এলাকা থেকে তাদের আটক করে পাকুন্দিয়া থানা পুলিশ। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করে থানা পুলিশ।

আটককৃতরা হলেনÑ নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া গ্রামের আরমান মিয়া (১৯), মোজাহিদুল ইসলাম জিহাদ (১৯), সারোয়ার জাহান সিয়াম (১৯), রিফাত ১৮), ইকবাল হোসেন শুভ (১৮), রাহাতুল ইসলাম (১৯), ওয়াশেরপুর গ্রামের আবু সাঈদ (১৯), মো. রাজন (১৯), ইয়াসিন (২০), আরফিন শুভ (১৯), মাহফুজ আলম (১৭), অমিত (১৮), পূর্ব সাউদপাড়া গ্রামের আবু সুফিয়ান শাওন (১৯), সাউদপাড়া গ্রামের আশিকুর রহমান একান্ত (১৯) ও তাম্বুলিপাড়া গ্রামের জয় বর্মণ (১৮)। তারা প্রত্যেকেই বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন আটকের তথ্যটি নিশ্চিত করেছেন।

শিরোনাম