স্টাফ রিপোর্টারঃ
ভিক্ষা করে জীবিকা নির্বাহ করায় পুত্রের হাতে প্রাণ গেল পিতার।কিশোরগঞ্জের ভৈরবে নিজ ঘর থেকে এক বৃদ্ধের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই ঘরে থাকা নিহতের ছেলে রিকশাচালক আল আমিনকে (২৬) আটক করা হয়েছে।
রবিবার (২৩ জুন) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত হাফিজ উদ্দিন (৬৫) নরসিংদীর রায়পুরা উপজেলার মনিপুরা গ্রামের মোল্লা বাড়ির বাসিন্দা। তিনি ভৈরবপুর উত্তরপাড়া জালাল মিয়ার বাড়িতে ছেলেকে নিয়ে দীর্ঘদিন ধরে ভাড়ায় বসবাস করতেন। একসময় কাঠমিস্ত্রির কাজ করতেন। তবে বার্ধক্যজনিক কারণে ওই পেশা ছেড়ে তিনি ভিক্ষা করতেন।এ ব্যাপারে মামলা হয়েছে।