গাজীপুর প্রতিনিধিঃ
মাদক বিরোধী অভিযানে গিয়ে হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত। গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ মাদক ব্যবসায়ীসহ চার জনকে আটক করেছে। তাদের কাছ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরের পর অভিযুক্তদের আদালতে পাঠিয়েছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলো, কেওয়া পশ্চিমখণ্ড (মসজিদ মোড়) এলাকার মৃত আবুল কাশেম আসাদুজ্জামান (৬০), তার স্ত্রী দেলোয়ারা খাতুন (৪৫) এবং দুই ছেলে আশিক (২৩) ও আল আমিন (৩০)। আহত পুলিশ সদস্যরা হলেন, শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস, মনোয়ার হোসেন, জোনায়েদ হোসাইন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হাবিবুর রহমান এবং নাজমুল হুদা রুবেল।