স্টাফ রিপোর্টারঃ
বিয়ে বাড়িতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেলো ৩ শিশু কন্যার।হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চাঁনপুর চা-বাগানে বিয়েবাড়িতে গিয়ে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের তিন মেয়েশিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবার ও স্বজনদের আহাজারি চলছে। তিন শিশুর মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার দেওরগাছ ইউনিয়নের চাঁনপুর চা-বাগানে এ ঘটনা ঘটে।
মৃত তিন শিশু হলে, উপজেলার রামগঙ্গা এলাকার সেলিম মিয়ার মেয়ে মোছকান আক্তার (১৩), সাজিদ আলীর মেয়ে শামীমা আক্তার (১২) ও মজিদ আলীর মেয়ে ছানিয়া আক্তার (৯)।ঐ শিশু কন্যার বাড়িতে শোকের মাতম বইছে।