সংবাদ জমিন রিপোর্টঃ
ছুরি হাতে কমলাপুর স্টেশনে ভাইরাল সেই শাহ আলী গ্রেফতার।রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ছুরি হাতে ঘোরাফেরার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া শাহ আলী সিকদারকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১৯ অক্টোবর) গাজীপুর থেকে তাকে গ্রেফতার করে ঢাকা রেলওয়ে থানা-পুলিশ। সোমবার (২০ অক্টোবর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস।