কেন্দ্রে হামলা করে ব্যালট পেপার ছিনতাই, আটক-২

টাঙ্গাইল প্রতিনিধি:
কেন্দ্রে হামলা করে ব্যালট পেপার ছিনতাই, আটক-২। টাঙ্গাইলের ঘাটাইলে কেন্দ্রে হামলা চালিয়ে প্রিসাইডিং অফিসারের সই ছাড়া দুই শতাধিক ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এই ঘটনায় বিএনপির ধানের শীষের দুই কর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার রসুলপুরের সরাবাড়ী ভোটকেন্দ্রে এই ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, ধানের শীষের সমর্থক মান্নান ও আলমগীর।

শিরোনাম