আওয়ামীলীগ কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উড়িয়ে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার:
জাতীয় পতাকা উড়িয়ে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা। নির্বাচনের ‍দুই দিন পর ঢাকার গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উড়িয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সালাম জানিয়েছেন এক দল লোক। শনিবার দুপুরের পর সাত-আটজনের একটি দল আওয়ামী লীগের কার্যালয় ভবনের সামনে আসে, যে ভবনে বছর দেড়েক ধরেই ঝুলতে দেখা গেছে ‘আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট’ লেখা একটি ব্যানার।

ঘটনাস্থলের পাশের ফুটপাতের একজন ব্যবসায়ী বলছিলেন, এক দল লোক জাতীয় পতাকা নিয়ে এসে বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের নেতাদের উদ্দেশে সালাম জানায়। পরে তারা পতাকাটি বিদ্যুতের একটি খুঁটির সঙ্গে বেঁধে রেখে চলে যান।

শিরোনাম