বই খুলে লিখলো পরীক্ষার্থীরা, ভিডিও ভাইরাল

রংপুর প্রতিনিধি:
বই খুলে লিখলো পরীক্ষার্থীরা, ভিডিও ভাইরাল। রংপুরের মিঠাপুকুর উপজেলার একটি দাখিল পরীক্ষা কেন্দ্রে নির্ধারিত সময় শেষ হওয়ার পরও দরজা-জানালা বন্ধ রেখে পরীক্ষার্থীদের উত্তরপত্র লেখার সুযোগ দেওয়ার অভিযোগ উঠেছে শিক্ষকদের বিরুদ্ধে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। গত রবিবার (২৬ এপ্রিল) উপজেলার শঠিবাড়ি ইসলামী সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে গণিত পরীক্ষার দিন এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের অভিযোগ, সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষা নিয়ম অনুযায়ী দুপুর ১টায় শেষ হওয়ার কথা। তবে সময় শেষ হওয়ার পরও কয়েকটি কক্ষে দরজা-জানালা বন্ধ রেখে বই খুলে উত্তর লেখার সুযোগ দেওয়া হয়। কিছু ক্ষেত্রে দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত এ কার্যক্রম চলেছে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় সংবাদকর্মীরা দুপুর ১টা ৯ মিনিটের দিকে কয়েকটি কক্ষে গিয়ে পরীক্ষার্থীদের বই খুলে লিখতে দেখেন। এ সময় দায়িত্বরত এক পরিদর্শক খাতা সংগ্রহে দেরির জন্য স্ট্যাপলার মেশিন না থাকার বিষয়টি উল্লেখ করেন।

এক পরীক্ষার্থী রওশন হাবিব অভিযোগ করেন, তাদের কক্ষ থেকে সময়মতো খাতা নেওয়া হলেও পাশের কয়েকটি কক্ষে বই দেখে লেখার সুযোগ দেওয়া হচ্ছিল। এ বিষয়ে অভিযোগ করলে কেন্দ্র সচিব আবদুল লতিব মিয়া তাকে শাসান এবং ‘দেখে নেওয়া হবে’ বলে হুমকি দেন বলেও দাবি করেন তিনি।

শিরোনাম